রাজধানীর মধ্যবাড্ডায় ভবন তৈরির জন্য পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপের নিচে চাপা পড়ে মো: মোস্তফা আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় মধ্য বাড্ডা ইউলোপের অদূরে এ ঘটনা ঘটে।
হাসপাতালের নিয়ে আসা নিহতের ভাতিজা সহকর্মী আল আমিন জানান, গত ১৪তারিখে গ্রাম থেকে এসে কাজে যোগদান করেন তার চাচা মোস্তফা। বিকেলে মধ্য বাড্ডায় ভবন তৈরির জন্য পাইলিং এর কাজ চলছিল। সেখানে তার চাচা খাঁচা বাধার করছিলেন। সে সময় পাইলিং -এ ব্যবহৃত লোহার তিনটি পাইপ ধসে তিনি পড়ে চাপা পড়েন এবং গুরুতর আহত হন।
পরে সেখান থেকে তাকে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটির ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত মোস্তফা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চন্দ্র গ্রামের মৃত আরোদ আলীর ছেলে। বর্তমানে মধ্য বাড্ডায় থাকতেন।
একাত্তর/আরবিএস
