বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজে চুরির অভিযোগ

শাহজালাল বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ার বেল্টের কিছু ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি এসেছে একাত্তরের হাতে। 

এসব ছবি বিশ্লেষণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ আত্মবিশ্বাসের সাথেই বলছে, সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ বুঝে নেয়ার আগ পর্যন্ত তা পুরোপুরি অক্ষত ছিল। বাংলাদেশ বিমানও বলছে একই কথা। 

এদিকে বাফুফে বলছে, ডলার উদ্ধার করা না গেলে তারাই দুই খেলোয়াড়কে সেই অর্থ দিয়ে দেবেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভির এই ফুটেজ পর্যবেক্ষণ করে তারা দেখেছেন দুপুর একটা ৫৯ মিনিট থেকে দুইটা আট মিনিটের মধ্যে নেপাল থেকে আসা নারী ফুটবলার ও তাদের সব স্টাফদের ব্যাগ বুঝিয়ে দেয়া হয়েছে।

এই ফুটেজের কোনো জায়গায় ব্যাগ কাটা বা এর ভেতরে কাউকে হাত দিতে তারা দেখেননি এবং অক্ষত অবস্থাতেই সব ব্যাগ বাফুফে প্রতিনিধিকে বুঝিয়ে দেয়া হয়েছে। 

সিভিল এভিয়েশেন ছাড়াও দেশের প্রায় সবগুলো গোয়েন্দা সংস্থা বিমানবন্দরের পুরো ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ কামরুল ইসলাম।   

যদিও  নেপাল থেকে ফেরার পর রাতে বাফুফে ভবনে ব্যাগ হাতে পাবার পর কৃঞ্চা রানী সরকারের ৯০০ আর সিনিয়র শামসুন্নাহারের ব্যাগ থেকে ৪০০ ডলার চুরি হয়েছে বলে জানিয়েছে বাফুফে।  বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের পক্ষ থেকে চুরির দাবীকে বিভ্রান্তিকর বলা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক দুলাল চন্দ্র দাশ জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। লাগেজগুলো বুঝে নেওয়ার সময় লাগেজ হতে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তাহলে কৃষ্ণারাণী ও শামসুন্নাহারের ডলার গেলো কই? এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। তবে বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তদন্তে কোনো কিছু বের না হলেও তারা এই অর্থ দুজনকে দিয়ে দেবেন। 

আরও পড়ুন: চুরির অভিযোগের সত্যতা পায়নি বিমান ও শাহজালাল কর্তৃপক্ষ

বিমানবন্দর থেকে খেলোয়াড় ও স্টাফদের ব্যাগ একটি কাভার্ডভ্যানে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। তাই কোথা থেকে এই ডলার চুরি হলো সেটি এখন বড় টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

তবে জানা গেছে, গভীর রাত পর্যন্ত এই ব্যাগগুলো বাফুফে ভবনের নীচতলায় দরজার পাশে কোনো ধরনের প্রহরা ছাড়াই জড়ো করে রাখা ছিল।  


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর