বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজে চুরি

চুরির অভিযোগের সত্যতা পায়নি বিমান ও শাহজালাল কর্তৃপক্ষ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

বিমানবন্দরে সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলারদের লাগেজের তালা ভেঙে টাকা ও জিনিসপত্র চুরির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ওই অভিযোগ নিয়ে তোলপাড় চলার পর বিকালে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য জানানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম অফিসিয়াল লাগেজ ট্যাগ পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণ অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন।' 

আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। লাগেজগুলো বুঝে নেওয়ার সময় লাগেজ হতে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।' 

সেখানে আরও বলা হয়, বাফুফের প্রতিনিধিগণ লাগেজগুলো দুটি কাভার্ড ভ্যানে উত্তোলনপূর্বক এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করেন। এয়ারপোর্টে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এয়ারপোর্টে বর্ণিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। উল্লিখিত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলকে অনুরোধ করা হল।

আরও পড়ুন: আগামী মার্চের মধ্যে পিকে হালদারকে ফেরত পাঠাতে পারে ভারত

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পর রাতে জানা যায়, বিমানবন্দর থেকে ডলার ও টাকা চুরি হয়েছে ফুটবলারদের। যেখানে শামসুন্নাহার সিনিয়রের চারশ' ডলার এবং কৃষ্ণা রানী সরকারের চারশ' ডলার ও ৫০ হাজার টাকা চুরি গেছে। এছাড়া মার্জিয়ার কিছু নেপালি রুপি ও অন্যদের সাবান চুরি হয়েছে।

একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর