রহিমা বেগমকে ঢাকার বাসায় এনেছেন মরিয়ম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম

মেয়ে মরিয়ম মান্নানের সঙ্গে খুলনা থেকে ঢাকায় চলে এসেছেন আলোচিত ‘নিখোঁজ’ ঘটনার কেন্দ্রে থাকা নারী রহিমা বেগম।

মরিয়ম জানান, রোববার সন্ধ্যায় খুলনার মূখ্য মহানগর আদালতে জবানবন্দি দেয়ার পর রাতেই মাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। রাত আড়ইটার দিকে তারা ঢাকায় পৌঁছান।

সোমবার সন্ধ্যায় মরিয়ম মান্নান একাত্তরকে বলেন, তিনি ঢাকাতেই থাকেন। মাকে উদ্ধারের জন্য তিনি খুলনা ছিলেন। তাকে উদ্ধারে যা যা করা দরকার তিনি তাই করেছেন।

তিনি আরও বলেন, রোববার আদালত থেকে মাকে নিয়ে বের হওয়ার পর মার জন্য খুলনা নিরাপদ মনে হয়নি। তাই মাকে নিয়ে ঢাকায় চলে আসি।

এদিকে সোমবার মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

এর আগে খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুরের বোয়ালমারীর এক গ্রামের একটি বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করা হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ মামলার প্রথম তদন্তকারি কর্মকর্তা দৌলতপুর থানার এস আই লুৎফুল হায়দার জানান, রহিমা খাতুন নিজেই স্বেচ্ছা আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন: অনশনের ঘোষণার এক ঘণ্টার মধ্যে কর্মসূচি বাতিল

পরে তাকে খুলনার দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়।

সবশেষ রোববার বিকালে রহিমাকে আদালতে হাজির করে পিবিআই। শুনানির পর তাকে নিজ মুচলেকায় মামলার বাদী ছোট মেয়ে আদুরি বেগমের জিম্মায় দেন আদালত।

 

একাত্তর/আরবিএস   

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন গত তিনদিন থেকে নিখোঁজ রয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর