ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাজতির নাম মো. শফিকুল ইসলাম (৫০)। তার হাজতি নম্বর ৪২২৯৫/২২।

কারা সূত্র জানিয়েছে, সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জে) কারাবন্দি শফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. আব্দুল কাদের ও মো. শিহাব তাকে রাত ৯টা ১০মিনিটে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার মামলার সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

আরও পড়ুন: গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ ও গর্ভপাত, একজনের যাবজ্জীবন

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর