মহাষ্টমীতে পূজিত হলেন ছয় বছরের দেবদৃতা

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০১:৩৬ পিএম

ছয় বছরের দেবদৃতা চক্রবর্ত্তী কুমারী দেবীরূপে এ বছর মহাষ্টমীতে পূজিত হলেন ঢাকার রামকৃষ্ণ মিশনে। অতিমারী পেরিয়ে হাজারো ভক্ত অঞ্জলি দিলেন কুমারী মায়ের পায়ে। 

এর আগে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় মহাষ্টমী বিহিত পূজা।

শাস্ত্রীয় নাম ঊমা। কুমারীরূপী দেবী মণ্ডপে প্রতিষ্ঠিত হতেই হাজারো ভক্তের জয়ধ্বনি আর উলুধ্বনিতে মুখর মণ্ডপ। দুই বছরের প্রতীক্ষা শেষে এই ক্ষণে ভক্তের আনন্দ তাই অপার।

দিনটিতে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থী-পুণ্যার্থীর ভিড় বেড়েছে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা আয়োজন করা হয়নি। 

তবে, এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় উদযাপিত হলো কুমারী পূজা। পূজা শেষে কুমারীরূপী দেবদৃতা ভক্তের প্রতি জানান তাঁর আশীর্বাদ। এর আগে সকালে অনুষ্ঠিত হয় অষ্টমীবিহিত পূজা। 

সনাতন বিশ্বাস অনুযায়ী, অষ্টমী তিথি শেষ আর নবমী তিথি শুরু,এই সন্ধিক্ষণে মহিষাসুর বধ করেন দেবী দুর্গা।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ জানান, রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারী পূজা শুরু হয়। 

দেবীদুর্গাকে সম্মান জানাতেই অষ্টমীতে আয়োজন করা হয় কুমারী পূজার। কুমারী পূজার ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতার সূত্রপাত। নারী জাতির প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে।

পুরাণমতে, দুর্গাদেবী কুমারী রূপেই আবির্ভূত হয়েছিলেন দেবতাদের সামনে। সেই রীতি বহন করেই মহাষ্টমীর সকালে কুমারী পূজার আয়োজন। মহাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। 

আরও পড়ুন: মহাষ্টমী ও কুমারী পূজা আজ

যেখানে একজন কুমারীকে মহাষ্টমীর দিন ভোরে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। তাকে সাজিয়ে কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দেওয়া হয়। 

এরপর সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে (ষোলো উপাদান) দেবীজ্ঞানে পূজা করা হয়। এ সময় চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি আর দেবী স্তুতিতে মুখর হয়ে ওঠে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর