শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৬:১৫ পিএম

বিদ্যুৎ বিভ্রাটের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ মিনিটের জন্য ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে। অধিকাংশ এসি বন্ধ রেখে জেনারেটর ছেড়ে কার্যক্রম চলছে।

এদিকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় অনেক ফ্লাইট ছাড়তে বিলম্বে হয়েছে। ফলে যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার পর থেকে প্রায় তিনটা পর্যন্ত বিমানবন্দরে এই বিদ্যুৎ সমস্যা দেখা দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুরে বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। তবে, পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে ৯টার মধ্যে

বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ সমস্যায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পুরো বিমানবন্দরে পড়বে। অনেক ফ্লাইট ডিলে হবে। এর প্রভাব কাটিয়ে উঠতে অন্তত তিনদিন সময় লাগবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর