রাজধানীর শাহজাহানপুরের টিটিপাড়ার একটি বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ পেয়ে টিটি পাড়া জনি দাসের ভাড়া ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত দশটার দিকে মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের নাম শুক্কুর ওরফে অন্তু (২০)। তার পিতা মৃত শেখ ফরিদ।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, মরদেহটি দু-এক দিন বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছিলে।
তিনি জানান, আশেপাশে লোকজনের সাথে কথা প্রাথমিকভাবে জানা গেছে শুক্কুর মাদকাসক্ত ছিলেন। বিয়ে করেছিল। স্ত্রী কিছুদিন আগে চলে গেছে। এখন একাই থাকতেন।
আরও পড়ুন: শেরপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
ধারণা করা হচ্ছে, মাদক সেবন করে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
একাত্তর/আরএ
