শেরপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৮:৪৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে কাংশা বাজারের পাশে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষক মো. ইমাম হোসেন ওরুফে ফেকাসু (৪৮)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের গোলাম মোস্তফার ছেলে।

ঘটনার পর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাংশা বাজারের ইমাম হোসেনের সাথে জমিজমা নিয়ে একই এলাকার জব্বার, সুমন, রাজ্জাকসহ কয়েকজনের মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিলো। এরই জেরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইমাম হোসেন কাংশা বাজারে এলে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন লোক তাকে ধাওয়া করেন।

এসময় ইমাম হোসেন বাজারের পাশে একটি ধান ক্ষেতে গিয়ে পালানোর চেষ্টা করলে তারা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপূর্যপুরি কুপিয়ে তাকে হত্যা করে।

ঘটনার পরপরই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ইমাম হোসেনের মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাকে নিয়ে বাড়ি ফেরা হলো না বগুড়ার রিফাতের

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর