রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৫:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিহতরা হলেন, নৃপেন সাহা নিপু (৫৫) ও সাজ্জাদ হোসেন (২৪)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাহিম মিয়া জানান, আজ সকালে যাত্রাবাড়ীর সায়েদাবাদ কেরানীগলি ভাড়া বাসা থেকে নৃপেন সাহা নিপুর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- গত দুই বছর পূর্বে ভিকটিমের চাকরি চলে যায়। সংসারে স্ত্রী, এক ছেলে আর মা আছে। ভিকটিম নিজেও শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। একদিকে সংসার অন্যদিকে নিজের অসুস্থতার জন্য হতাশায় সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

নিপুর ভগ্নীপতি উজ্জ্বল দাস বলেন, তার স্ত্রী পলি সাহার সাথে পারিবারিক কোনো বিষয়ে এ ঘটনাটি ঘটাতে পারে। এক ছেলের জনক ছিলেন তিনি। ছয় বোন দুই ভাইয়ের মধ্যে নিপু দ্বিতীয়। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সাহা দৌলতপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র সাহার ছেলে তিনি।

আরও পড়ুন: রাজধানীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

অপরদিকে, কদমতলী পূর্ব জুরাইন গ্যাস পাইপ রোড এলাকার একটি বাসা থেকে সোমবার সকালে সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম পরিবারের বরাতে জানান, সাজ্জাদ হোসেন ফ্যানের সাথে রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।  সাজ্জাদ এক তরুণীর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে প্রেম করেছেন। সম্প্রতি ঐ সম্পর্কের বিচ্ছেদের পর তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

সাজ্জাদের বড় বোন আফরোজা জানান, সাজ্জাদ তেজগাঁও কলেজের সাইকোলোজি ডিপার্টমেন্ট থেকে অনার্স পাশ করেছেন। মাস্টার্সে ভর্তি চেষ্টা করছিলেন তিনি।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর