আদালত প্রাঙ্গণে যা বললেন হেফাজত নেতা মামুনুল

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১০:১১ পিএম

নাশকতার অভিযোগে বিচারের মুখোমুখি হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক জানিয়েছেন তাকে সন্ত্রাসী সাজাতে একেক সময়ে একেক নাটক করা হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকার আদালত থেকে বের করে কারাগারে নেয়ার সময় উত্তেজিত হয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

নাশকতার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুলের বিচার চলছে এই আদালতে।

আদালত প্রাঙ্গণে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করার জন্য একেক দিন একেকভাবে নাটক সাজানো হয়েছে। আমার দুই হাতে হাতকড়া পরানো হয়েছে।

বর্তমানে নাশকতার এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। তবে সোমবার মামলার কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও আগুন দেয়।

এ ঘটনায় মিরপুর মডেল থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন এসআই রফিকুল ইসলাম। ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা মামুনুল হককে আটক করেন।

আরও পড়ুন: নরওয়ে সীমান্তে যুদ্ধবিমান, পরমাণু হামলার ভীতি

পরে হেফাজতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাংচুর করে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী।

ওই বছরের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর