নরওয়ে সীমান্তে যুদ্ধবিমান, পরমাণু হামলার ভীতি

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৯:৫৬ পিএম

পরমাণু হামলার শঙ্কা আরো বাড়িয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণবিধ্বংসী অস্ত্র বহনে সক্ষম ১১টি রুশ যুদ্ধবিমান ন্যাটো সীমান্তের কয়েক মাইল দূরে মোতায়েন করেছেন তিনি।

মার্কিন স্যাটেলাইটের তথ্য অনুযায়ী কোলস্কি উপদ্বীপের ওলেনিয়া বিমান ঘাঁটিতে এসব যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যা নরওয়ে থেকে মাত্র ২০ মাইল দূরে।

ইউক্রেনে স্থলযুদ্ধে রুশ বাহিনীর বিপর্যয়, ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ, বেলগোরোদে রুশ অস্ত্রাগারে হামলা- বিপর্যস্ত এমন পরিস্থিতি মোকাবেলায় ১০ অক্টোবর ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো মিসাইল ছোঁড়ে রাশিয়া। এসব হামলায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে ক্রেমলিন।

মস্কোর হাতে থাকা দুইটি অস্ত্রের একটি, আকাশপথ ব্যবহার করে সর্বাত্মক হামলা। যা পুতিন ইতোমধ্যে চালিয়ে যাচ্ছেন। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে মরিয়া জেলেনস্কি।

কিয়েভের পশ্চিমা মিত্ররা প্রতিশ্রুতি দিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবারহে। পুতিনের হাতে থাকা অন্য অস্ত্রটি হলো, কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবহার।

৭ অক্টোবর মার্কিন স্যাটেলাইট অপারেটর ‘প্ল্যানেট’ ল্যাবের তথ্য অনুযায়ী, রাশিয়ার কোলস্কিতে ওলেনিয়া বিমান ঘাঁটিতে ১১টি পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েন করেছেন পুতিন।

যেগুলো ২১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে মোতায়েন করা হয়। তারমধ্যে টিইউ-ওয়ান সিক্স জিরো কৌশলগত যুদ্ধবিমান সাতটি, চারটি টি ইউ-নাইনটি ফাইভ।

রাশিয়ার ঘাঁটিটি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য নরওয়ের সীমান্ত থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত।

টিইউ-ওয়ান সিক্স জিরো সর্বাধুনিক ম্যাক-টু প্রযুক্তিতে তৈরি এ যাবতকালের সবচেয়ে বড় যুদ্ধবিমান। যা একবার জ্বালানি নিয়ে সাড়ে সাত হাজার মাইল একটানা উড়তে পারে।

বহন করতে পারে স্বল্প পাল্লার ১২টি পরমাণু মিসাইল। টিইউ-নাইটি ফাইভ কৌশলগত যুদ্ধবিমান। যা বেয়ার্স নামেও পরিচিত।

পুতিনের বিমানবহরে নিযুক্ত অন্যতম বৃহৎ বিমান এটি। ক্রুজ মিসাইল ছাড়াও বড় আকারের পরমাণু বোমা বহনে সক্ষম এই বিশেষ বিমানটি।

দুই সপ্তাহ আগে জেরুজালেম পোস্ট জানায়, ওলেনিয়া বিমানঘাঁটিতে আকস্মিকভাবে সাতটি পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া।

নতুন এ খবর আন্তর্জাতিক অঙ্গনে আবারো পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কায় উদ্বেগ তৈরি হয়। এসব যুদ্ধবিমান সাধারণত মস্কো থেকে ৪৫০ দূরে অ্যাঞ্জেল বিমানঘাঁটিতে রাখা থাকে।

যা ন্যাটো সদস্য নরওয়ে থেকে ১১৫, জোটের সদস্য হতে যাওয়া ফিনল্যান্ড থেকে ৯৫ মাইল দূরে অবস্থিত। এসব খবরে বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেছে ন্যাটো।

একাত্তর/আরএ

ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোয় প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী এক ম্যারাথন সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেন অভিযানের পর রাশিয়া আর কোনো যুদ্ধ চায় না, তবে এর জন্য পশ্চিমাদের রুশ স্বার্থের প্রতি ‘সম্মান’ দেখাতে হবে।
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের ইতি টানতে ক্রেমলিনের নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকোফ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর