রাজধানীতে মোমবাতির আগুনে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৫:৩২ পিএম

রাজধানীতে মোমবাতির আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ‍দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

ওই নারীর নাম দীপালি রানী সাহা (৬০)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চৈতন্য সাহার মেয়ে। স্বামীর নাম গনেশ চন্দ্র সাহা। দীপালি ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহার বোন ছিলেন। তারা পরিবার নিয়ে রাজধানীর হাজারীবাগের চেয়ারম্যান গলিতে থাকতেন।  

সাংবাদিক প্রণব সাহা জানান, দীপালি গত ৯ অক্টোবর হাজারীবাগ বাসায় মোমবাতি থেকে শাড়িতে আগুন লেগে দগ্ধ হন। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ময়না তদন্ত না করার আবেদন করা হয়েছে। অনুমতি পেলে মরদেহ আমরা নিয়ে যাবো।

আরও পড়ুন: বঙ্গবন্ধু মেডিক্যালে এক কারাবন্দীর মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দীপালির শরীরে ৩০ শতাংশ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর