নাশকতার মামলায় ৩ দিনের রিমান্ডে সেই ‘শিশুবক্তা’

আপডেট : ২৭ মে ২০২১, ০৭:৪৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা (পল্টন থানা) উপ-পরিদর্শক জাহিদুল আলম সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী ভার্চুয়াল আদালতে শুনানি করে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানান, রফিকুল ইসলামের পক্ষে এদিন কোনো আইনজীবী শুনানিতে ছিলেন না। তাকে কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়েছে।

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাদানীর বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। পরে মামলায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি ধারা যুক্ত করে পুলিশ।

আরও পড়ুন: পুলিশকে ‘বলির বকরা' বানাতে গিয়ে নিজেই জেলে

ওই মামলায় গত ৭ এপ্রিল মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করা হয়।

গাজীপুর ও ময়মনসিংহ থানার দুটি মামলায় মাদানীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ঢাকার মতিঝিল থানার দুই মামলায় ১১ দিনের রিমান্ড শেষে গত ১০ মে তাকে পাঠানো হয় কারাগারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় রফিকুল ইসলামকে পুলিশ আটক করে পরে আবার ছেড়েও দিয়েছিল।

ওই ঘটনায় পরদিন মতিঝিল থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। একই দিন পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার এই মামলা হয়।

একাত্তর/এসি

চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর