পরিবহন ধর্মঘটে মালিক-শ্রমিকের সংশ্লিষ্টতা নেই: শিমুল বিশ্বাস

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০২:২৫ পিএম

সরকার বিএনপির গণজমায়াত ও বিভাগীয় সম্মেলনের আগে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে প্রশাসনকে দিয়ে ধর্মঘট করাচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবহন নেতা শিমুল বিশ্বাস। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে অপপ্রচারও করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৭ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। 

শিমুল বিশ্বাস বলেন, পুলিশ, স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা এই ধর্মঘটগুলো করছে। এতে সাধারণ মানুষের সঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকেরা। সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। 

তিনি বলেন, সরকারের পাতানো এই ধর্মঘটের সঙ্গে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। 

শিমুল বিশ্বাস বলেন, সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন, এমনকি জাতীয় সংসদেও বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহণ ধমর্ঘট নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমন করেছেন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। গত বুধবার জাতীয় সংসদে দাড়িয়ে পরিবহণ ধর্মঘট প্রসঙ্গে আমার নাম জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এমনকি এই ইস্যুতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদও প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য দিচ্ছেন।

আরও পড়ুন: ঢাকা বোর্ডের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবহন শ্রমিক নেতা এম জেনারেল ইসলাম, এমকে নরেন, হুমায়ুন কবির খান, শাহাবুদ্দিন রেজা, জাহাঙ্গীর আলম, মঞ্জরুল আলম মঞ্জু, মাহবুব আলম বাদল প্রমুখ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর