যমজ শিশুর অপারেশনের টাকা সংগ্রহে রাস্তায় এক দম্পতি

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:৪২ পিএম

ঢাকার সাভারে যমজ দুই শিশুর চিকিৎসায় টাকার যোগাড় করতে দ্বারে দ্বারে ঘুরছেন এক দম্পতি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা চত্বরের পাশে শিশু দুটিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেলিম-সাথী দম্পতিকে। 

তারা আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি দোহার থানার ওরঙ্গবাজ গ্রামে। সেলিম একটি ওয়ার্কশপে গ্রিলের কাজ করেন। 

সেলিম জানান, গত বছর ১৯ অক্টোবর সাভারের একটি ক্লিনিকে যমজ কন্যা শিশু দুটির জন্ম হয়। তাদের নাম রাখ হয় খাদিজা ও সুমাইয়া। শিশুদের বয়স এখন এক বছর ১০ দিন।

তিনি বলেন, মেয়েদের শরীর আলাদা করতে যে পরিমাণ টাকার প্রয়োজন, সেটা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। শিশু দুটিকে সুস্থ রাখতে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

শিশু দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের পাঁচ নম্বর বেডে ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন দুইটা পরীক্ষা বাকি আছে। তারপর অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হবে। এই সার্জারি  সম্পূর্ণ করতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এক বছর চিকিৎসা করাতে জমানো টাকা শেষে ঋণও করেছি। বর্তমানে সাহায্যের জন্য মানুষের দ্বারে যাচ্ছি।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর