আওয়ামী লীগের দুই নেতার সম্পত্তির হিসাব তলব দুদকের

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

সাভারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আশুলিয়া থানা আওয়ামী লীগের দুই নেতা সম্পত্তির হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তারা হলেন- আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও তার ভাই একই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শাহীন। তারা সাভার পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনীর ছেলে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে এ খবর জানিয়েছেন দুদকের উপ-পরিচালক কমলেশ মণ্ডল। এর আগে গত ৯ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে এই চিঠি পাঠানো হয়।

তুহিন ও শাহীনসহ তাদের পরিবারের অন্য সদস্যদের নামেও কি পরিমাণ নামজারী করা ফ্লাট, প্লট এবং জমি রয়েছে তার তালিকা চেয়ে দুদকের প্রধান কার্যালায় থেকে সাভার উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দুটি পৃথক চিঠি দিয়েছে দুদক।

image


চিঠির সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ফারুক হাসান তুহিন, তার স্ত্রী নাসরিন আক্তার, তার দুই ছেলে তৌফিক হাসান সোয়াদ ও তাসফিক হাসান সাবিদ এবং কামরুল হাসান শাহীন, তার স্ত্রী সুলতানা আক্তার, তার দুই ছেলে তাহসান হাসান রোহান ও তাহসিন হাসান রিয়ানের নামে নামজারীকৃত জমি, ফ্লাট বা প্লটের তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে অতি জরুরি উল্লেখ করে ওই চিঠি পাওয়ার সাত কর্ম দিবসের মধ্যে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন: বিএনপি’র সমাবেশের জায়গা খুঁজছেন ডিএমপি কমিশনার

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক কমলেশ মণ্ডল চিঠির বিষয়টি স্বীকার করে দুদকের জনসংযোগ থেকে বিস্তারিত জানতে বলেন।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, ইসমাইল হোসেনও চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর