বিআরআইসিএম'র সঙ্গে রিমার্ক এইচবি লিমিটেডের চুক্তি সাক্ষর

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

বাংলাদেশে বিশ্বমানের প্রসাধনী, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদনে বিআরআইসিএমের প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ সংক্রান্ত  চুক্তি সাক্ষরিত হয়েছে। উৎপাদন পর্যায়ে বিআরআইসিএমের কাছ থেকে কেমিক্যাল, মেট্রোলজিক্যাল ট্রেসেবিলিটি, গবেষণা ও উন্নয়ন, টেস্টিং, ক্যালিব্রেশন এবং প্রশিক্ষণ পরিষেবা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করবে রিমার্ক এইচ বি লিমিটেড।

সম্প্রতি (২৯ নভেম্বর) বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এবং রিমার্ক এইচবি লিঃ এর মধ্যে চুক্তিটি সাক্ষর করেন রিমার্ক এর পক্ষে নির্বাহী পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) শরীফ মোহাম্মাদ আলী ও বিআরআইসিএম পরিকল্পনা,  গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগীয় প্রধান ড. প্রণব কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন বিআরআইসিএমের মহাপরিচালক ড. মালা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির আওতায় রিমার্ক এইচ বি লিমিটেড বিআরআইসিএমের নিকট থেকে কেমিক্যাল মেট্রোলজিক্যাল ট্রেসেবিলিটি, গবেষণা ও উন্নয়ন, টেস্টিং, ক্যালিব্রেশন এবং প্রশিক্ষণ পরিষেবা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করবে। 

এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে প্রসাধনী, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পারসোনাল কেয়ারের উৎপাদনে উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, বিভিন্ন পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, কনসালটেন্সি প্রভৃতি কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। 

ইতোমধ্যে রিমার্কের উদ্যোগে মুন্সিগঞ্জে প্রায় একশ একর জমির উপর ফ্যাক্টরি স্থাপনের কাজ দ্রুত চলমান রয়েছে। 

অন্যদিকে, বাংলাদেশে প্রথমবারের মত স্কিনকেয়ার রিসার্চ ইন্সিটিউট প্রতিষ্ঠার কাজও চুড়ান্ত পর্যায়ে রয়েছে। সর্বোপরি, কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার দক্ষিণ এশিয় হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


একাত্তর/এআর

দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 
রিমার্ক এইচবি লিমিটেডের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ‘লাখপতি বিজয়ী’ হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস।
বিশ্বের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫এ অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর