মতিঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের ২৪ তলা ভবনের বিপরীতে ওয়ালটন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত প্রতাব রেমা (৩২) তেজগাঁওয়ের ফার্মগেট এলাকার বাসিন্দা ছিলেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রতাব রেমা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয়। 

এই কর্মকর্তা বলেন, প্রতাবের মাথায় হেলমেট ছিল ও তার মধ্যে মোবাইল ফোন লাগানো ছিল। ধারনা করা হচ্ছে, সে সময়ে হয়তো তিনি মুঠোফোনে কথা বলছিলেন।  

তিনি জানান, নিহতের মুঠোফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে  খবর দেয়া হয়েছে। 

আরও পড়ুন: বিয়েবাড়িতে গয়না নিয়ে সংঘর্ষে কনের দাদি নিহত, বরসহ আটক ১২

ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, নিহতের স্বজনরা আসলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

মৃতদেহটি রাত সোয়া বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর