রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩১ এএম

রাজধানীর বনানীর কাকলি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার রাতে এই অভিযান চালানো হয়। হোটেলগুলোতে জঙ্গিরা অবস্থান করছে-এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, কাকলি এলাকায় আবাসিক হোটেলে জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে অভিযান চালানো হয়। এছাড়াও নাশকতা সন্দেহে বেশ কয়েকটি আবাসিক ও মেসে অভিযান চালানো হয়। এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ বলেন, বনানি ও কাকলি এলাকায় জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লক রেইড চলছে। 

এদিকে, পল্টন এলাকা ও মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান। একইভাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনাক্রমে আজ রাত থেকে রাজধানীতে ব্লক রেইড শুরু হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে। 

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে বলা হয়, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর