নাগরিক টিভির সাংবাদিককে হেনস্তার প্রতিবাদ জানালো বিজেসি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৩:১৭ পিএম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় পেশাগত দায়িত্ব পালনের সময় গতকাল রোববার একজন পুলিশ সদস্যের হেনস্থার শিকার হয়েছেন নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমান।

সোমবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)র পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ এবং চেয়ারম্যান রেজোয়ানুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, 'সাইদ আরমান তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন । লাইভ চলাকালে পুলিশ সদস্য শাহীন তার কাছ থেকে যেভাবে বুম কেড়ে নিয়ে হেনস্থা করেছে, এটা ন্যাক্কারজনক।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এই ঘটনা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়।'

বিবৃতিতে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় বিজেসি।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর