মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এসময় আট জনকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা।

বুধবার (১৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ছয় কেজি ৫৪৭ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।

image


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাকিল খন্দকার জানান, সকাল সাড়ে ৬টায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টহল দল অভিযান পরিচালনা করে। সে সময় অভিযুক্তদের শরীর তল্লাশি করে ৫৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছে কোটি মানুষ

কাস্টমস জানায়, তারা প্রায়ই ভারতে যেতেন।


একাত্তর/এসি/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর