র‍্যাব ও ডিবির কাছে সন্তোষজনক জবাব পেয়েছে বুয়েট শিক্ষার্থীরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম

বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর বিষয়ে র‍্যাব ও ডিবি দেয়া তথ্য প্রমাণাদি দেখে সন্তোষ প্রকাশ করেছে বুয়েট শিক্ষার্থীরা। একই সঙ্গে ফারদিন হত্যা নিয়ে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন তারা।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বুয়েট শিক্ষার্থীরা।

সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বলেন, ফারদিনের মৃত্যুর পর আমাদের বেশকিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলো ডিবি ও র‍্যাবকে করেছি। তারা সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। যা আমাদের কাছে আপাতত সঠিক মনে হয়েছে। 

আরও পড়ুন: ঢাকায় চার সদস্যের পরিবারে মাসে খাবার খরচ ২৪ হাজার: সিপিডি

আপাতত ফারদিন মৃত্যুর বিষয়ে কোনো প্রকার আন্দোলনে যাবে না বলেও জানান শিক্ষার্থীদের। 

এসময় তারা বলেন, তবে তদন্তের বিষয়ে ফারদিনের পরিবারের যদি কোনো যৌক্তিক দাবি বা নারাজি থাকে, তাহলে অবশ্যই বুয়েট শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়াবে।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর