ঢামেকে টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় প্রতারক আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর স্বজনের সাথে  প্রতারণা করে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় এক প্রতারককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা। 

বুধবার (২৫ জানুয়ারি) বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির ক্যান্টিনের পাশে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আটক ব্যক্তির নাম বিপ্লব (৩৫)। তার বাসা কদমতলীর জুরাইন মুরাদপুর এলাকায়।  

প্রতারণার শিকার ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জায়েদা বেগম (৭০) জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর থেকে তার ছেলে জামাল হোসেন কোমরের সমস্যাজনিত কারণে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখাশুনার জন্য তিনি পাশে থাকেন।

তিনি বলেন, বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালের বাইরে নতুন ও পুরাতন ভবনের মাঝে তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ক্যান্টিনের পাশে কাপড় শুকাতে দিয়ে অপেক্ষা করেছিলেন তিনি। সে সময় এক যুবক এসে তার সাথে গল্প শুরু করেন।

তিনি ওই ব্যক্তিকে তার ছেলের অবস্থার কথা বলেন। এতে ওই যুবক তার ছেলের সুচিকিৎসা করিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে বেশ কিছু টাকা দাবি করেন। তখন তিনি তার কাছে গচ্ছিত  থাকা নগদ দুই হাজার ২০০ টাকা ও কানের দুল দুটিও খুলে দেন।

ব্যাপারটি আশপাশে থাকা হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারদের নজরে এলে কয়েকজন এগিয়ে এসে ঘটনাটি  জানার চেষ্টা করেন। এমন সময় ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ঢামেক পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

এসময় কয়েক নারীকে ঘটনাস্থল থোকে সটকে পড়তে দেখা যায় বলে জানান জায়েদা বেগম। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ আটক যুবককে থানায় নিয়ে যান। 

আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ঘটনার সত্যতা নিশ্চিত করে এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তির কাছ থেকে রোগীর স্বজনের কাছ থেকে প্রতারণা করে নেয়া কানের দুল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, এ বিষয়ে ওই বৃদ্ধা অভিযোগ দিলে তা নেয়া হবে। এছাড়া ঘটনাস্থল থেকে সটকে পড়া নারীদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর