মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পদ্ধতিতে পরিবর্তন চায় বায়রা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৪ এএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পদ্ধতি ত্রুটিপূর্ণ এবং কর্মীবান্ধব নয় বলে দাবি করেছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রা। তারা বর্তমান পদ্ধতিতে পরিবর্তন চান।

কোন কোন এজেন্সি মনে করে, মন্ত্রণালয়ের অসহযোগিতা ও অতিরিক্ত অভিবাসন ব্যয় মালয়েশিয়ার বাজারে কর্মী পাঠাতে বড় বাধা।

তবে বিশ্লেষকরা বলছেন, সব পক্ষ এক সাথে কাজ করলে মালয়েশিয়ার বাজারে বছর প্রতি দুই লাখ কর্মী পাঠানো সম্ভব। এতে বাড়বে বৈদেশিক মুদ্রার আয়।

এদেশের মানুষের কাছে সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয় মালয়েশিয়ার শ্রমবাজার। ধর্ম, ভৌগলিক দূরত্ব, আবহাওয়া ও সংস্কৃতির সাথে মিল থাকায় দেশটিতে সবচেয়ে বেশি কর্মী যায়।

২০২১ সালের ডিসেম্বরে কর্মী নিতে চুক্তির আট মাস পর আগস্টে কর্মী যাওয়া শুরু হয়। এই সময় প্রতিদ্বন্দ্বী দেশ নেপাল কয়েক গুণ কর্মী নেয় মালয়েশিয়া। দেশটিতে বিদেশী কর্মীর ব্যাপক চাহিদার পরও বাংলাদেশ সে সুযোগ নিতে পারেনি। বায়রা মনে করে, সরকারের বর্তমান প্রক্রিয়া ও পদ্ধতির কারণেই সুযোগ নেয়া যায়নি।

মালয়েশিয়াতে যে পদ্ধতিতে কর্মী যায় তার নাম এফডাব্লিউসিএমএইচ। এটি ঐ দেশের সরকারের ঠিক করে দেয়া অনলাইন পদ্ধতি।

এই পদ্ধতিতে কর্মীর মেডিক্যাল থেকে শুরু করে ভিসা ঢাকা সংগ্রহ ও বিতরণ করে। কোন কোন এজেন্সি বলছে পদ্ধতির জটিলতার কারণে কর্মীকে অতিরিক্ত ব্যয় করতে হয়।

আরও পড়ুন: চলতি বছরেই ট্রেনে চেপে যাওয়া যাবে কক্সবাজারে

বায়রার সদস্যরা অবশ্য বলছেন, একে অন্যকে দোষারোপ করে কেবল নিজেদের স্বার্থের কথা ভাবলে বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়।

বর্তমানে মূলত চার সেক্টরে কর্মী যাচ্ছে মালয়েশিয়া। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ায় দেশটির নিয়োগকারীরাও কর্মী নেয়া কমিয়ে দিয়েছে।


একাত্তর/আরএ

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ...
ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ দু’টি অ্যাওয়ার্ড অর্জন করে এএমএল আবারো দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনী বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
বাংলাদেশ অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন (এএএবি) ১৮ আগস্ট বনানী ক্লাব ব্যাংকোয়েট হলে আয়োজন করে নেটওয়ার্কিং হাব।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর