দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা 

আপডেট : ১৯ জুন ২০২৬, ০২:২১ পিএম

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাহ।

জানা গেছে, মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন ওই প্রবাসী শ্রমিক। দুর্ঘটনার পর সেখানে কয়েকদিন চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি শাখায় স্থানান্তর করা হয়। গত প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রবাসীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক ও ডা. সাইফুল আলম বাদশাহ। তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় ডা. সাইফুল আলম বাদশাহ রোগীর প্রেসক্রিপশন ও চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।

পরে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আহত প্রবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন তরিকুল ইসলাম তারিক। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

এ সময় আহত প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করে তরিকুল ইসলাম তারিক বলেন, “আহত প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, মানুষের সেবাই সবচেয়ে বড় ইবাদত ও কল্যাণের কাজ। তাই অসহায়, বিপদগ্রস্ত এবং সাহায্যপ্রার্থী মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাব এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকব। সকলের দোয়া ও সহযোগিতায় আমরা একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

আহত প্রবাসী ও তার পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য তরিকুল ইসলাম তারিক এবং ডা. সাইফুল আলম বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরাও এ ধরনের অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন।

আরবিএস
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
এবার ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এবার কোনো খরচ ছাড়াই কর্মী যাচ্ছে মালয়েশিয়া। প্রথম ব্যাচে ২০ জন কর্মী গেলেও আগামী দুই বছরে পঞ্চাশ হাজার কর্মী এ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে পারবে বলে জানিয়েছে বায়রা। সরকারি রিক্রুটিং এজেন্সি...
পাঁচ মাসে মালয়েশিয়া গেছে ৮০ হাজার বাংলাদেশি কর্মী। যদিও এরই মধ্যে চার লাখ টাকা খরচ করে দেশটিতে গিয়ে কাজ না পাবার অভিযোগ উঠেছে।আবার মালয়েশিয়ান প্রতিষ্ঠান গ্রহণ না করায় দেশে ফেরত পাঠানোর মতো ঘটনাও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর