চলতি বছরেই ট্রেনে চেপে যাওয়া যাবে কক্সবাজারে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০২:৪৫ পিএম

আসছে জুন থেকে অক্টোবরের মধ্যে যে কোন সময় চালু হবে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল। প্রকল্পের পরিচালক জানান, এর মধ্যে দিয়ে রেল যোগাযোগে যুক্ত হবে সৈকতের শহর। 

তিনি জানান, সেই দিন আর বেশি দূরে নয় যখন ট্রেনের শব্দ ও হুইসেলের আওয়াজে ঘুম ভাঙবে কক্সবাজারের মানুষের। সেই লক্ষ্যে কাজ চলছে দ্রুত। 

কক্সবাজার সমুদ্র। আর সমুদ্রের অন্যতম প্রতীক হচ্ছে শামুক। তাই কক্সবাজারে রেলষ্টেশন তৈরি হচ্ছে শামুকের আদলে। 

চারতলা ভবনের নিচতলায় টিকিট কাউন্টার, অভ্যর্থনা, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় ও চতুর্থ তলায় শপিংমল, রেস্তোরাঁ ও কর্মকর্তাদের আবাসন। তিন তলায় তারকা মানের হোটেল। 

image


এরিমধ্যে রেলস্টেশন তৈরির ৭০ ভাগ কাজই শেষ হয়ে গেছে। বাকি তিরিশ শতাংশ কাজ হলেই ভেসে উঠবে রেলস্টেশন।

চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেললাইন আছে আগে থেকেই। নতুন স্থাপন হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ। 

এই পথে থাকছে বেশ কয়েকটি ফ্লাইওভার, হাইওয়ে ক্রসিং এবং হাতিসহ বন্যপ্রাণীর চলাচলের জন্য ওভারপাস ও আন্ডারপাস। 

এসবের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আহমেদ শফি বলেন, ৫০ শতাংশ কাজ এখন দৃশ্যমান। 

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শুধু পর্যটনই নয়, আন্তর্জাতিক করিডোরে পরিণত হবে এই রেলপথ।

রেল চালু হলে স্বল্প সময়ে ও কম খরচে কৃষিপণ্য, মাছ, লবণ পরিবহন করা যাবে। এতে কক্সবাজারের পর্যটনসহ সামগ্রিক অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষণ বলছেন, সব কিছু ঠিকঠাক মতো চললে চলতি বছরের জুনে থেকে অক্টোবরের মধ্যে কক্সবাজারে ট্রেন চলাচল শুরু করবে। 

image


সৈকতের শহর কক্সবাজারের সঙ্গে সারাদেশের যোগাযোগ সহজ করতে ৱদোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প ২০১৬ সালে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করে সরকার।

গুরুত্ব বিবেচনায় ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/এআর

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পর্যটকদের অস্বাভাবিক ভিড় এড়াতে বিকল্প পর্যটন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেন্টমার্টিনের বিকল্প হতে পারে নিঝুম দ্বীপ। আর কক্সবাজারের বদলে পতেঙ্গা বা শাহপরীর দ্বীপে ভ্রমণ করতে পারে মানুষ।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
‘শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত’ এ স্লোগানকে সামনে রেখে ডিবিএল ও ব্রাইট সিরামিকস এর বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর