সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ তিন কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কার‌ওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল ম‌ঈন একথা জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাকিবুর রহমান (৩৫), মোসা. রাজিয়া খাতুন (৩৩) ও মোসা. সেলিনা খাতুন ওরফে শিরিনা (৩৭)।  

খন্দকার আল ম‌ঈন জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। 

র‍্যাব জানায়, চক্রটি পার্শ্ববর্তী দেশ থেকে রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে প্রতি মাসে ৪-৫ কেজি হেরোইন নিয়ে আসত। মাদক পরিবহনের কৌশল হিসেবে তারা নারী সদস্যদের ব্যবহার করত। তাদের মাদক ব্যবসার চক্রে ১০-১২ জন সক্রিয় নারী সদস্য রয়েছে। 

তারা চাহিদা অনুযায়ী বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ এবং সাভারসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত ৫০০-৬০০ গ্রাম করে বিভিন্ন ব্যক্তির নিকট পাঠিয়ে দিত বলে জানায় র‍্যাব। প্রত্যেকটি চালান পরিবহনের জন্য তারা বহনকারীকে ১৫-২০ হাজার টাকা দেয়া হতো। কখনো কখনো বাইকেও বিভিন্ন স্থানে হেরোইন পরিবহন করা হতো। 

আরও পড়ুন: ট্রিপল নাইনে ফোন পেয়ে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

এছাড়াও চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় যাত্রীবাহী বাস, লঞ্চ এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট হেরোইন সরবরাহ করত চক্রটি। হেরোইন বিক্রির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হতো বলে জানায় র‍্যাব।


একাত্তর/এসজে

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকা থেকে আব্দুল আহাদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর