গাজীপুরে মাদ্রাসা ছাত্র আহাদ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকা থেকে আব্দুল আহাদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।

শিশুটির পরিবার জয়, গত ১৬ ফেব্রুয়ারি আব্দুল আহাদ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে নিখোঁজের পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ও পরিবার। এতে দেখা গেছে, আহাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তবে এরপর সে কোথায় গেছে বা কার সঙ্গে গিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

গাছা থানা পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং দেশের অন্য থানাতেও বার্তা পাঠানো হয়েছে।

কেউ শিশুটির খোঁজ পেলে কাছের কোনো থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জাানিয়েছেন মা-বাবাসহ স্বজনরা। 

একাত্তর/এসি
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।  
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার বেলা ১১টার দিকে কারাগার থেকে বের হন মামুনুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর