এক্স সিরামিকসের উদ্যোগে ক্রিকেট মাঠে সুবিধাবঞ্চিত শিশুরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১০ পিএম

এক্স সিরামিকস গ্রুপের উদ্যোগে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলা উপভোগ করলো কেকে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র 'জয় সকল শিশু'-এর সুবিধাবঞ্চিত শিশুরা।

দেশের সিরামি কখাতের অন্যতম এই প্রতিষ্ঠানটি পরিচালিত দাতব্য সংস্থা কেকে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্রের ৮০ জন শিশু বৃহস্পতিবার বিপিএলে সিলেট স্টাইকার্সের একটি খেলা উপভোগ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্যালারিতে থাকা কোনো শিশুর হাতে মাশরাফির নাম লেখা। ছোট ছোট এসব বাচ্চাদের চোখে মুখে ছিল তারার ছটা। ভালোবাসার অণূরণন। প্রথমবারের মতো দেশের তারকা ক্রিকেটারদের খেলা সরাসরি দেখতে পাওয়ার আনন্দ।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে এক্স সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, সরাসরি মাঠে বসে ক্রিকেট উপভোগ করার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

তিনি বলেন, এই শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা বিশ্বাস করি কাউকে পেছনে ফেলে নয়। সকল শিশুকে সমান সুযোগে বেড়ে ওঠা নিশ্চিতেই সামাজিক কার্যক্রম পরিচালনা করছে কেকে ফাউন্ডেশন। এক্স সিরামিকস এই উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত। 

দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দাতব্য সংস্থা হিসেবে ২০১১ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে কেকে ফাউন্ডেশন। এর অন্যতম উদ্যোগ হলো শিশুদের শেল্টার হোমস, জয় সকল শিশুর।


একাত্তর/এআর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর