জমজমাট শিশুপ্রহরে ক্ষুদে পাঠাকদের বই কেনায় ধুম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০ পিএম

অমর একুশে বই মেলার দ্বিতীয় শুক্রবারের শিশু প্রহর জমে ওঠে শুরু থেকেই। সিসিমপুর ছাড়াও বই মেলার দশম দিনে এসেছে অনেক বই। অভিভাবকেরাও বলছেন, শিশু প্রহরে ছোট্টমনিদের বই পড়ার আগ্রহ বাড়ছে।

সকাল ১১টায় মেলার প্রবেশপথ খুলে দেওয়া হয়। সাধারণত ছুটির দিনগুলোতে শিশুদের জন্য শিশুপ্রহরের আয়োজন রেখেছে মেলা কর্তৃপক্ষ। শুক্রবার মেলা শুরুর পরপরই অভিভাবকদের সঙ্গে আসতে শুরু করে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা।

দুপুরের পর থেকে শিশুচত্বরে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা ছিলেন ব্যস্ত। শিশুরা বাবা-মায়ের কাছে আবদার করে বই কিনছে। নতুন নতুন বইয়ের পাতা উল্টে দেখছে। সিসিমপুরের সামনে ক্ষুদে বইপ্রেমীদের ভিড় বেশি দেখা গেছে।

এমনিতেই শিশুর ভুবন আলোয় ভরা। আলোর স্রোতেই প্রজাপতির পাল তোলার মত এগিয়ে চলে ছোট্টমন। আর সেই শিশুদের জন্য বই মেলার প্রহরের দ্বিতীয় শুক্রবার। গানে গানে ছবি একে বই মেলায় যেনো ভিন্ন রং ছোঁয়ালো নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

image


শুধু তাই নয় এদিন রঙ্গিন নতুন অনেক বইয়ের সাথে ছিলো সিসিমপুরের শিকু আর হালুমেরা উপস্থিতি। সব মিলিয়ে জমজমাট ছিলো শিশু চত্বর। 

অভিভাবকেরা বলছেন, এই সময়ে যখন ডিভাইসে মাথা গুজে আছে বেশিরভাগ শিশু। ঠিক সেই সময়ে এমন বর্ণিল আয়োজন খুব দরকার। বিক্রেতা আর প্রকাশকেরা বলছেন, সামনের দিনগুলো শিশুদের জন্যে আরও নতুন বই আসবে। তাই ভিড় আরো বাড়বে।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার

বিক্রয়কর্মীরা জানান, বেশিরভাগ শিশু ভূতের গল্পের বই, কমিকস পছন্দ করে। রঙিন বই বেশি কিনছে তারা। কিন্তু, অভিভাবকরা নৈতিক শিক্ষার বই কিনে দিতে চান। বেশিরভাগ অভিভাবক নিজ থেকে শিশুদের বই কিনে দিচ্ছেন বলেও জানান তারা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর