রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৬ পিএম

রাজধানীতে দিনেদুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক মুরগী ব্যবসায়ী। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে এগারোটার দিকে কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৪০) বগুড়া সদর উপজেলার বাউন পাড়ার বাসিন্দা। 

উদ্ধারকারী এক বাসযাত্রী মো. পাভেল জানিয়েছেন, মিরপুর থেকে গুলিস্তানমুখী তানজিল পরিবহনের একটি চলন্ত বাসে এক যাত্রী অজ্ঞান হয়ে পড়ে ছিলেন। বিষয়টি অন্যান্য যাত্রীরা বুঝতে পেরে ট্রিপল নাইনে ফোন করেন। এরপর তাকে শাহবাগ নামিয়ে বারডেম হাসপাতালে নিয়ে যান। 

সেখানকার চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তাকে অচেতন অবস্থায় বেলা বারোটার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। 

ওই ব্যবসায়ীর কাছে থাকা মোবাইল ফোনযোগে তার স্বজনদের সাথে কথা বলে প্রথমে তার নাম ঠিকানা জানা যায়। খবর পেয়ে যাত্রাবাড়ীর বাসিন্দা ও সম্পর্কে তার মামা ওহাব মিয়া হাসপাতালে ছুটে আসেন। 

ওহাব মিয়া জানিয়েছেন, ইকবাল বগুড়ার পোল্ট্রি ব্যবসায়ী। তিনি রাজধানীর বিভিন্ন বাজারে মুরগী সরবরাহ করে থাকেন। 

তিনি জানান, ইকবাল ঢাকায় এসে মিরপুরে তার ভাগনে শাওনের বাসায় ওঠেন। তার মা-বাবা যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকেন। মিরপুর থেকে মাতুয়াইল যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন।

আরও পড়ুন: নিখোঁজের দুইদিন পর মিললো স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ

ওহাব মিয়া আরও বলেন, ইকবাল ঢাকায় আসলে ব্যবসায়িক কাজে তার কাছে চার থেকে পাঁচ লাখ টাকা থাকে। তবে আজ কতো টাকা ছিল, তা জানতে পারেননি। তার কাছ থাকা ব্যাগটিও পাওয়া যায়নি। সবই খোয়া গেছে।  

তিনি বলেন, এখন তার জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা ও টাকা খোয়ার পরিমাণ জানা যাবে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর