যত্রতত্র পোস্টার লাগালেই ব্যবস্থা নেবে নগর কর্তৃপক্ষ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম

২১ ফেব্রুয়ারির পর থেকে সিটি কর্পোরেশন এলাকায় যত্রতত্র পোস্টার লাগালেই আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রয়োজনে পোস্টার লাগানো বন্ধ করতে দফায় দফায় অভিযান পরিচালনা করা হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মেয়রের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরতে গুলশান-২ নম্বরের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আতিক বলেন, সব ওয়ার্ডে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা করা হচ্ছে। সেখানেই পোস্টার লাগাতে হবে। 

তিনি জানান, এই নিয়মের ব্যতয় হলে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে ১০টি স্থান পোস্টার লাগানোর জন্য ঠিক হয়েছে। ক্রমান্বয়ে সব ওয়ার্ডেই এ ব্যবস্থা করা হবে। 

তিনি বলেন, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার, দেয়াল সবখানে পোস্টার আর পোস্টার। এ কারণে শহরের দৃশ্য দূষণ হচ্ছে ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। যেখানেই ফাঁকা সেখানেই পোস্টার। শহরের দৃশ্য যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে শিগগির অভিযানে নামবে ডিএনসিসি।

তিনি বলেন, যারা প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগান, কোচিং সেন্টারের বিজ্ঞাপন হিসেবে যত্রতত্র পোস্টার লাগিয়ে রেখেছেন ও হাসপাতালের পোস্টার লাগিয়ে রেখেছেন তারা কেউ ছাড় পাবেন না। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

image


আরও পড়ুন: ‘কোনো ইয়েস উদ্দীনকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ’

পোস্টার, ব্যানার-বিজ্ঞাপন দিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করার লিজ আপনাদের কেউ দেয়নি উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম আরও প্রশ্ন রাখেন, যারা কোচিং সেন্টার বিজ্ঞাপনের জন্য যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছেন তারা শিক্ষার্থীদের কি শেখাবেন?

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর