ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতা পাবে শিল্প-সংস্কৃতির ১৪ প্লাটফর্ম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯ এএম

শিল্প-সংস্কৃতির ১৪ প্লাটফর্মকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বড় যুব সংগঠন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদানি এভিনিউ সংলগ্ন ‘ইচ্ছে বাড়ি’তে শিল্পী-কলাকুশলীদের নিয়ে আয়োজিত ‘আসুন আলাপ করিয়ে দেই’ শিরোনামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইয়ুথ গ্লোবালের চেয়ারম্যান ড. সীমা হামিদ।

গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের তত্ত্বাবধানে গড়ে ওঠা শিল্প-সংস্কৃতি বিষয়ক ১৪টি প্লাটফর্ম হচ্ছে- সেতার গুরুকুল, বেহালা গুরুকুল, বাঁশি গুরুকুল, আমার রবীন্দ্রনাথ, আমার নজরুল, অভিনয় গুরুকুল, চলচ্চিত্র গুরুকুল, ফাইন আর্টস গুরুকুল, বাচিকশিল্প গুরুকুল, নৃত্য গুরুকুল, তবলা গুরুকুল, শাস্ত্রীয় সঙ্গীত গুরুকুল, লোকগান গুরকুল, সঙ্গীত গুরুকুল।

প্লাটফর্মগুলো বর্তমানে শিল্প-সংস্কৃতির ১৪টি বিশেষায়িত শাখা নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

আয়োজকরা জানান, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিটি প্লাটফরম থেকে বছরে একজন শিক্ষার্থী বা গবেষককে এগিয়ে দিতে বৃত্তি দেয়া হবে। এছাড়া ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর ওই ১৪টি প্লাটফর্ম থেকে প্রতিটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে।

সীমা হামিদ জানান, এই প্লাটফর্মগুলো জন্য তার ফাউন্ডেশন এক্সেলেটর হিসেবে কাজ করবে। এগুলো এতদিন এসব বিষয়ের শিক্ষা নিয়ে কাজ করছিল। তার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শিক্ষার পাশাপাশি তারা শিল্পগুলোর ভিত্তি মজবুত করা ও সম্প্রসারণের কাজ করবে।

তিনি বলেন, এসব প্লাটফর্মে যুক্ত হয়ে, প্রাথমিক শিক্ষা শেষ করে যারা যথাযথ মেধা ও আগ্রহের পরিচয় দিতে পারবেন তাদের মধ্য থেকে একজনকে প্রতি বছর আমরা স্কলারশিপের আওতায় নিয়ে আসবো। অর্থাৎ মোট ১৪টি স্কলারশিপ আমরা দেবো। স্কলারশিপ হতে পারে দেশে-বিদেশে অধিকতর তালিমের জন্য, হতে পারে নিবেদিত হয়ে রেয়াজ করার জন্য। আবার ওই বিষয়ে গবেষণার জন্যও হতে পারে।

সীমা হামিদ বলেন, আমরা বিশ্বাস করি, গুণি মানুষদের সম্মান জানানোর মাধ্যমে আরও গুণি মানুষ তৈরিতে উৎসাহ দেওয়া যায়। ফলে আমরা তাদের সম্মাননাও দেবো।

ইয়ুথ গ্লোবাল অনলাইনের পাশাপাশি, দেশে ও বিদেশের সাংস্কৃতিসেবীদের সঙ্গে বাংলাদেশি শিল্পীদের কর্মকাণ্ডের সঙ্গে পরিচয় ও মেলবন্ধন গড়তেও কাজ করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে গুরুকুল অনলাইন নেটওয়ার্কের প্রতিষ্ঠান আর্ট অ্যান্ড কালচার গুরুকুলের প্রধান গুরু ও সম্পাদক পণ্ডিত অসিত দে বলেন, শিল্প-সংস্কৃতি সেই অর্থে বাংলাদেশে এখনও ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠেনি। প্রযুক্তি পরিবর্তনের কারণে নানামুখি নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ অবস্থায় এটিকে একটি পর্যায়ে নিতে ব্যক্তি, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। এই উদ্যোগগুলোকে এগিয়ে নেবার জন্য আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন বিশেষকরে জনাব সীমা হামিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

image


এছাড়াও এতে আরও বক্তব্য রাখেন, নৃত্য গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর ইমন কুমার দে, চলচ্চিত্র গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর নাজমুন নাফিজ খান, লোকগান গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর কামরুজ্জামান রাব্বী, আমার নজরুলের ক্রিয়েটিভ ডিরেক্টর প্রমিতা দে, বাচিলশিল্প গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসান সালেহ জয়, বেহালা গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর সংহিতা চক্রবর্তী, অভিনয় গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর রউফুর রহিম প্রিত্থিশ, আমার রবীন্দ্রনাথের ক্রিয়েটিভ ডিরেক্টর দীপ্র নিশান্ত, তবলা গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর রতন কুমার দাস, বাশি গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর মুস্তাকীম আবির ও আর্ট অ্যান্ড কালচার গুরুকুলের কার্যনির্বাহী প্রধান নিশিত দে।

অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির বিভিন্ন খাতের প্রায় ২০০ জন শিক্ষক, শিল্পী, কলাকুশলী, সমালোচক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী সমাবেশের পরে আর্ট অ্যান্ড কালচার গুরুকুলের শিক্ষকরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। এরমধ্যে মুস্তাকীম আবিরের একক বাশি পরিবেশনা, সংহিতা চক্রবর্তী ও নিশিত দে'র সেতার-বেহালা যুগলবন্দি ও তবলা বাজিয়ে শোনান প্রশান্ত ভৌমিক।


একাত্তর/এসি

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর