মাংসের বাজার অস্থির, এমন আগে দেখেনি দেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম

দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ২৪০ টাকা থেকে শুরু করে এ মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা পর্যন্ত। 

এদিকে ব্রয়লার মুরগির এই চড়া বাজারে মাথাচাড়া দিয়েছে সোনালি মুরগিও, কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৩০০ টাকায়। 

আর হাজারের ঘর পার করা খাসির মাংসের দাম এখন এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত। এদিকে প্রাণিজ আমিষের আরেক উৎস গরুর মাংসও বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সরেজিমন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে মাংসের দামের এমন পরিস্থিতি জানা গেছে।

এসময় একাধিক ক্রেতা জানিয়েছেন, মাংসের বদলে যে ডিম কিনে খাবেন তার দামও এখন নাগালের বাইরে। 

তবে এই বাস্তবতায় ভোক্তাদের স্বস্তি দিতে মাঝে-মধ্যে অধিযান করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। 

image


বাজার করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, গরু, খাসির মাংস তো কবেই নিম্নবৃত্তের নাগালের বাইরে! সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় গরুর মাংস, আর বারো থেকে তেরশ’ টাকায় খাসির মাংস কিনতে মধ্যবৃত্তেরও এখন নাভিশ্বাস উঠে গেছে। আর ডিমের ডজনও এখন ১৪০ থেকে ১৫০ টাকা। 

বাজারে যখন দ্রব্যমূল্য এমন চোখ রাঙাচ্ছে তখন রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খাঁন কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

image


অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানান, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছে কি না সেটি তদারকি করা হচ্ছে। অনেক দোকানো মূল্যতালিকা না রাখায় জরিমানাও করা হয়েছে। 

আরও পড়ুন: মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু

তিনি বলেন, অযৌক্তিকভাবে মুনাফা করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর