একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাই হওয়ার ঘটনার পর এখন পর্যন্ত জঙ্গি হামলার আশঙ্কা নেই। 

তিনি জানান, নিরাপত্তার জন্য পলাশী থেকে দোয়েল চত্বর এখন এলাকা সিসি ক্যামেরার আওতায়। এর নজরদারী করা হবে পুলিশের কন্ট্রোল রুম থেকে। শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করা হবে। এ সময় ব্যাগ কিংবা অন্য জিনিসপত্র নিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন: নিজেরা পদ্মাসেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি: প্রধানমন্ত্রী

ডিএমপি কমিশনার বলেন, দুই বছর পর এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে আসবেন। প্রথমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরসহ মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনৈতিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাধারণ জনগণ পলাশী দিয়ে প্রবেশ করবেন এবং দোয়েল চত্বর হয়ে বেরিয়ে যাবেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করছে। ২০ ফেব্রুয়ারি বেলা তিনটা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর