শবে বরাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৮:৩৬ এএম

মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত মঙ্গলবার (৭ মার্চ)। মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে মুসলিম উম্মাহ্ আল্লাহ্’র এবাদত বন্দেগিতে মশগুল হন। মুসলিম উম্মাহ্ যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দে এবাদত পালন করতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, SWAT, ডগ স্কোয়াড (K-9) ও ক্রাইম সিন ইউনিট।

আরও পড়ুন: শবেবরাতে যা যা করা নিষিদ্ধ করেছে ডিএমপি

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ০৭/০৩/২০২৩ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬:০০ টা হতে ০৮/০৩/২০২৩ খ্রি. তারিখ ভোর ০৬.০০ টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

সম্মানিত নগরবাসীকে শব-ই-বরাতের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার্থে কর্তব্য পালনে সহায়তা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর