নারী দিবসে জয় বাংলা কনসার্টে বিশেষ আয়োজন

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে গানের ছন্দে মেতে উঠতে আসছে ৮ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। এদিন নারী দিবস উদযাপনে নারীদের কনসার্টে যোগ দেওয়ার আহবান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) -এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা।

মঙ্গলবার (৭ মার্চ) নিজেদের ফেসবুক পেজে ইয়াং বাংলা এ আহবান জানায়।

ওই পোস্টে নারী দিবসে উদযাপনে ২০২৩ সালের অনুষ্ঠেয় জয় বাংলা কনসার্টে নারীদের যোগ দেওয়ার আহবান জানানো হয়।

এছাড়া নারীদের জন্য আলাদা বিশেষ নিবন্ধনও চালু করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা।

৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজিত হয়ে আসছে।

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১-২২ দুই বছর এটি অনুষ্ঠিত হয়নি। এ কনসার্ট নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অবশেষে এবার মঞ্চে আসতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট।

তবে পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে এবার আয়োজন করা হচ্ছে ৮ মার্চ।

প্রতীক্ষিত এই আয়োজন নিয়ে ইয়াং বাংলার কাছে ভিডিওসহ অন্যান্য মাধ্যমে বার্তা এবং মতামত দিয়েছেন অনেকেই।

তরুণদের মাঝে সাড়া ফেলা এই কনসার্টে সর্বশেষ ২০২০ সালে সরাসরি ৬০ হাজার দর্শক অংশ নেন। এ ছাড়া অনলাইন ও টেলিভিশনে প্রায় ২ কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি।

আরও পড়ুন: অর্থনৈতিক কূটনীতি জোরদারে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কনসার্টে চেনাজানা প্রিয় ব্যান্ড দলগুলোর গান সরাসরি উপভোগ করতে পারা বড় আকর্ষণ তরুণদের কাছে। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও মুগ্ধ করে তাদের। সর্বশেষ আয়োজনে কনসার্টে প্রথমবার যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।

এবারের কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

কনসার্টে অংশগ্রহণের জন্য বুধবার (১ মার্চ) থেকে নিবন্ধন শুরু হয় যা চলছে এখনও।

কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যের সংগঠন ইয়ং বাংলা জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট।

নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে ফটো আইডি হিসেবে কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করতে হবে।

রেজিস্ট্রেশনের সময় খেয়াল রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে যেন রেজিস্ট্রেশনের জন্য দেওয়া নামের সম্পূর্ণ মিল থাকে। সব কিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে ‘সাবমিট অ্যান্ড গেট ফ্রি টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর