ঢাকায় বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮, উদ্ধার কাজ আপাতত স্থগিত

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:০৫ এএম

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুইশ’র বেশি মানুষ।

এদিকে ভবনটিতে উদ্ধার কাজ আপাতত স্থগিত করেছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স।

মঙ্গলবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার (৮ মার্চ) সেনাবাহিনীর সদস্যরা এসে ভবনটি স্টেবল করলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

তিনি বলেন, রাজউক, সেনাবাহিনী আর বিশেষজ্ঞদলের পরামর্শ অনুযায়ী উদ্ধার কাজ শুরু করবে ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর বাবুল চক্রবর্তী জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে।ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা প্রস্তুত থাকলেও অন্য সংস্থার কর্মকর্তারা না আসায় উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না। ভেতরে দুই একজন আটকা আছে বলে স্বজনরা অভিযোগ করছেন। তারা জীবিত না মৃত তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। উদ্ধার কাজ যতো দেরিতে শুরু হবে আটকা পড়া ব্যক্তিদের ঝুঁকি আরো বাড়বে।

তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ তাই সেনাবাহিনী, রাজউক আর বুয়েটের বিশেষজ্ঞ দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ শুরু করা হবে।

আরও পড়ুন: একটি ভবনের বেসমেন্টে বিস্ফোরণের সূত্রপাত

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। তাদের মধ্যে ৯০ জনকে ঢামেকের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই বিস্ফোরণ কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর