ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, বাংলাদেশকে সবাই শুধু শাসন করেছে, কেউ তাদের স্বাধীনতা দেয়ার কথা ভাবেননি। কিন্তু বঙ্গবন্ধু একমাত্র মানুষ যিনি বাঙালি জাতিসত্তার কথা ভেবেছিলেন এবং তা বাস্তবায়ন করেছেন।
শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রাজধানীর গেণ্ডারিয়ার জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, বঙ্গবন্ধু এই জাতির জন্য যে ভালোবাসা দিয়েছেন, বিনিময়ে কোনো কিছুই আশা করেননি।
তিনি বলেন, বঙ্গবন্ধু বহুবার কারাগারে গেছেন। কিন্তু কখনই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াননি। বরং পুলিশকে ডেকে নিয়ে ধরা দিয়ে কারাগারে গেছেন।
আরও পড়ুন: রোজার আগেই সবজির বাজারে আগুন, কমেনি মুরগির দাম
তিনি আরও বলেন, মৃত্যু আসছে জেনেও শফিউল্লাহর কথা শোনার পরও তিনি ১৫ আগস্টে পালিয়ে যাননি। যে চেতনায় বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেটা ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক তৈরি করতে হবে।
একাত্তর/এসি
