বিবিসি’র সাংবাদিককে সম্মান জানালো বাংলাদেশের শিশুরা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:৩৯ এএম

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি’র বাংলা বিভাগের সিনিয়র সংবাদকর্মী ফারহানা পারভিনকে সম্মান জানিয়েছে বাংলাদেশের শিশুরা। 

শুক্রবার (১৭ মার্চ) রাতে তিনি নারায়ণগঞ্জ জেলা গার্লস স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। 

শিশুভিত্তিক আন্তর্জাতিক প্লাটফর্ম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় সদ্য বিবিসি বাংলা থেকে সরে আসেন ফারহানা পারভিন। নিজ ছোট শিশুর জন্য তিন মাস আগে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে দূরে সরে আসা জনপ্রিয় এই সাংবাদিককে সম্মান জানায় ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়া সকল শিশু। 

এই ব্যাপারে অংশ নেওয়া শিশু ফাতিমা বলেন, ‘আমরা সম্মানবোধ করছি বিবিসি’র সাংবাদিককে সম্মান জানাতে পেরে। একজন শিশুর জন্য তিনি মা হিসেবে যে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে দূরে সরে এসেছেন তার জন্য সকল শিশু মিলে আমরা তাকে স্যালুট জানানোর সিদ্ধান্ত নিয়েছি’।

অংশ নেওয়া আরেক শিশু সাংবাদিক রোহা বলেন, ‘বিবিসি বাংলা আমাদের বাংলা ইতিহাসের সঙ্গে জড়িত একটি নাম। আর আমরা সকল শিশু এমন একজন সাংবাদিককে সম্মান জানিয়েছি যিনি আমাদের শিশু অধিকারের কথা ভেবেছেন সবসময়ই। এতে উপকার পেয়েছে তিন কোটির অধিক শিশু’।

জানা গেছে, বিবিসির ফারহানা পারভিন নিজ ক্যারিয়ারে শিশু অধিকার নিয়ে প্রতিবেদন করে পেয়েছেন ইউনিসেফসহ একাধিক আন্তর্জাতিক পদক। 

আয়োজন সুত্রে জানা গেছে, এই ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের জাতীয় সংসদের এমপি ব্যারিস্টার শামীম পাটওয়ারী ও জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি’র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। বিবিসি’র এই সংবাদকর্মীর প্রতি শিশুদের সম্মান মুগ্ধ করেছে অংশ নেওয়া সবাইকে। ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা উঠে এসেছে স্যালুটের ছবিটি। 

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ‘ঘটনাটির মুহূর্তে আমিও অশ্রুসিক্ত হয়ে পড়ি। শিশুদের জন্য লিখলে ভাবলে তারাও সম্মান জানাতে ভোলেনা তা-ই দেখলো সবাই’।


একাত্তর/এসজে

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর