সেরা রাঁধুনী ১৪২৯-এর ফলাফল ঘোষণা

সেরা রাঁধুনী হলেন ঢাকার আইরিশ আতিয়ার

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৯:৫৬ পিএম

চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সেরা রাঁধুনী ১৪২৯-এর বিজয়ী হলেন ঢাকার আইরিশ আতিয়ার। প্রথম রানারআপ ঢাকার সাদিয়া কামাল উর্মি এবং দ্বিতীয় রানারআপ রাজশাহীর ফেরদৌস আরা টুইনকে পেছনে ফেলে এ স্বীকৃতি অর্জন করলেন তিনি।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ আয়োজিত সেরা রাঁধুনীর এটি ছিলো সপ্তম আসর।

‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’- এই স্লোগান নিয়ে এবারের আসরের যাত্রা শুরু হয় ২০ সেপ্টেম্বর ২০২২ থেকে। বিভাগীয় রাউন্ডের অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে ৪০ জন নির্বাচন করার পর শুরু হয় গ্র্যান্ড অডিশন। সেখান থেকে সেরা ২০ জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চ বা স্টুডিও রাউন্ড।

image


রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

তিনি বলেন, বাংলার খাবার দিয়ে সারাবিশ্বের মানুষের মন জয় করবেন সেরা রাঁধুনীরা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেরা রাঁধুনী’র বিগত আসরগুলোর শীর্ষ প্রতিযোগী, দেশবরেণ্য রন্ধন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্কয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

এবারের আসরের বিভিন্ন পর্বে দেশি স্বাদ, পিঠা পার্বণ, স্বাদের বিশ্বভ্রমণ, উৎসবের স্বাদ, মায়ের রান্নার স্বাদ, সল্ট বেক চ্যালেঞ্জসহ বেশ কিছু অভিনব রান্নার পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে প্রতিযোগীদের।  প্রতিটি পর্বই ছিল চমক ও নাটকীয়তায় ভরা। 

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা। 

image


অডিশন রাউন্ডগুলোতে শেফ মৈত্র ও রাহিমা সুলতানা রীতার সাথে শেফ নাঈম আশরাফ বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। 

প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো মেন্টর হিসেবে আগের আসরগুলোর শীর্ষ পাঁচ প্রতিযোগী দায়িত্ব পালন করেন। গ্র্যান্ড ফিনালের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রাবণ্য তৌহিদা ও অভিনয়শিল্পী এফএস নাঈম। শ্রাবণ্য তৌহিদা এবারের পুরো সিজনেই উপস্থাপনার দায়িত্বে ছিলেন।

এবারের সেরা রাঁধুনীতে রেকর্ডসংখ্যক রেজিস্ট্রেশন হয়েছিলো। তাদের মধ্য থেকে অডিশনের পর স্টুডিও রাউন্ডের জন্য ২০ জন নির্বাচিত হন। 

সেরা রাঁধুনীর মর্যাদা অর্জনকারী ঢাকার আইরিশ আতিয়ার পুরস্কার হিসেবে পেয়েছেন সম্মাননা স্মারক ও ১৫ লাখ টাকা। আর প্রথম ও দ্বিতীয় রানারআপ হিসেবে সাদিয়া কামাল ও ফেরদৌস আরা পাচ্ছেন যথাক্রমে ১০ লাখ টাকা ও পাঁচ লাখ টাকা। 

image


বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং তিন বিচারক। আর ‘সেরা ২০’-এর অন্য প্রতিযোগীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং জনপ্রিয় অভিনেত্রী ও মিডিয়াব্যক্তিত্ব নুসরাত ইমরোজ তিশা। 

অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিলো নাদিয়া আহমেদ ও তার দলের নৃত্য পরিবেশনা, দেশের অন্যতম নাট্যদল প্রাচ্যনাট-এর পরিবেশনায় ‘ভালোবাসার কিচেন’ শীর্ষক নাটিকা, আবু হেনা রনির কৌতুক পরিবেশনা এবং বিদ্যা সিনহা সাহা মিম ও ঈগল ড্যান্স কোম্পানির অংশগ্রহণে জমজমাট কোরিওগ্রাফি ইত্যাদি। 

অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত দর্শকদের গান শোনান ইমন চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডস।

ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে সেরা রাঁধুনী ১৪২৯-এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলো মিডিয়াকম লিমিটেড। ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশনের সাথে সেরা রাঁধুনী ১৪২৯ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে আরো আছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর