চারুকলা অনুষদে শামীম সিকদারকে শেষ শ্রদ্ধা

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৭:৪৭ পিএম

শেষ শ্রদ্ধা জানানো হলো একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম সিকদারকে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তার মরদেহে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শুক্রবার তাকে দাফন করা হবে মোহাম্মদপুর কবরস্থানে। 

স্বোপার্জিত স্বাধীনতা থেকে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য- বাংলাদেশের ইতিহাসকেই যেন তাঁর শিল্পকর্মে ভাস্বর করেছেন ভাস্কর শামীম সিকদার। তাই একাত্তরে পা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য বিভাগের শিক্ষক শামীম সিকদারের মরদেহ যখন নিয়ে আসা হয় চারুকলা অনুষদে, তখন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছিলেন, একটি অধ্যায়ের সমাপ্তি হলো।

কর্মমুখর মানুষটি প্রথাবিরোধী ছিলেন। তাঁর সৃষ্টিকর্মেও ছিল তার ছাপ। তবে তাঁকে যথাযথ সম্মান না জানানোর আক্ষপেও ছিল। চারুকলা অনুষদে জয়নুল আবেদীনকে নিয়ে তাঁর গড়া ভাস্কর্য দীর্ঘদিন ঢাকা ছিলো প্লাস্টিকে। তা মুক্ত হলো তাঁর মরদেহ যেদিন অনুষদে এলো।

image

তাঁর কর্ম সংরক্ষণের মধ্য দিয়েই তাঁকে সম্মান জানানো হবে, এমনটাই বলছিলেন যারা তাঁকে ভালোবাসেন। শ্রদ্ধা জানানো শেষে এরপর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শামীম সিকদারের জানাজা হয়।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বোপার্জিত স্বাধীনতাসহ অনেক ভাস্কর্যের স্রষ্টা শামীম সিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন তিনি। মৃত্যুর পর ভাস্কর শামীম সিকদারকে সেই কর্মস্থলে তাঁকে শেষ বিদায় জানালেন সহকর্মী ও অনুরাগীরা।

শামীর সিকদারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এর বাইরে তার একটি পরিচয় আছে, যা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি এমন একটা সময়ে শিল্পকলার চর্চা করতেন, যখন সমাজের অনেকেই এগিয়ে আসেনি।

তিনি আরও বলেন, একজন নারী ভাস্কর হিসেবে তিনি বাংলাদেশে এবং উপমহাদেশে অন্যতম পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, বলিষ্ঠ ও স্পষ্টভাষী। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধে তিনি সমৃদ্ধ ছিলেন।

ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ভাস্কর্য নিয়ে দেশে যখন প্রবল বিরোধিতা ছিল, তখন শামীম শিকদার ঢাকা আর্ট কলেজে ওই বিষয়ে পড়তে যান। পরে তিনি ওই বিষয়ে উচ্চতর শিক্ষাগ্রহণ করে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে অধ্যাপনায় যোগ দেন।

ফুলেল শ্রদ্ধা জানিয়ে আরেক ভাস্কর হামিদুজ্জামান খান বলেন, শামীম সিকদার বাস্তবধর্মী কাজ বেশি করতেন। কিন্তু সময়ের প্রেক্ষাপটে তিনি বিমূর্ত ধারণার কাজও করেছেন। যেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের ভাস্কর্যটাতে দেখতে পাই।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন নেতাকর্মীদের নিয়ে শামীম সিকদারের কফিনে শ্রদ্ধা জানান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, চারুকলা অনুষদ, ভাস্কর্য বিভাগ, কারুশিল্প বিভাগ, কবিতা পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

তার ছোট ভাই নাজমুল হক সিকদার জানান, শামীম সিকদারের ছোট ছেলে লন্ডন থেকে দেশে ফিরলে শুক্রবার মোহাম্মদপুরে দাফন করা হবে এই শিল্পীকে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর