২৫ মার্চের গণহত্যায় আন্তর্জাতিক স্বীকৃতি সময়ের দাবি

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৫:১৫ পিএম

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়াকে সময়ের দাবি বলে উল্লেখ করেছেন।

শনিবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘১৯৭১, গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রেক্ষাপট’ শীর্ষক এক সভায় বক্তারা এ দাবি জানান।

তারা বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ১৯৭১ সালে ২৫ শে মার্চ পাকিস্তানী সামরিক বাহিনী ও তাদের দেশীয় দোসররা যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। সে সব গণহত্যার বিভৎস কাহিনী বিভিন্ন সাক্ষ্য প্রমাণসহ আজ প্রমাণিত।

আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ জমির। 

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। 

আলোচনায় আরও অংশ নেন- প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। 

অনুষ্ঠান পরিচালনা করেন সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াঁজো উপ-কমিটির আহবায়ক জুলহাস আলম।

আরও পড়ুন: গণহত্যার স্মৃতিরক্ষায় ৫২ বছর ধরে শুধু ফুল আর আশ্বাস

মোহাম্মদ জমির বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘বার্মা অ্যাক্ট’ অনুমোদন করেছে, যেখানে মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা করা হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ ১৯৭১ সালে পাকিস্তানী সামরিক বাহিনী ও তাদের দোসররা এদেশে যে নির্মম গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ১৯৭১ সালে হওয়া গণহত্যার স্বীকৃতি প্রদান করা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।  

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও ক্লাবের সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কাওসার চৌধুরী নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর