সেই সুলতানার মৃত্যুর কারণ জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৪:৩১ পিএম

নওগাঁয় আটকের পর র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে তার মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রতিবেদন আরও বলা হয়েছে, তাকে কোনো নির্যাতন করা হয়নি।

মঙ্গলবার (২৮ মার্চ) হাইকোর্টের একটি সূত্র এ খবর জানিয়েছে।

এর আগে রোববার (২৬ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। 

পরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ওই নারীর মৃত্যুর ঘটনায় ‘পোস্টমর্টেম রিপোর্ট’ তলব করেন। একইসঙ্গে সুলতানা জেসমিন র‍্যাবের যে কর্মকর্তার অধীনে ছিলেন তার নাম আদালতে দাখিল করতে বলা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদে বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। এরপর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এদিকে সুলতানার স্বজনরা অভিযোগ তোলেন, আটকের পর নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, আটকের পরপরই সুলতানা অসুস্থ হয়ে পড়েন। আটকের পর তাকে র‌্যাবের কোনো ক্যাম্পে নেওয়াই হয়নি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃতুর আগ পর্যন্ত সুলতানার স্বজনরা সঙ্গে ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এফএম শামীম আহাম্মদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রামেকে সিটি স্ক্যান করে তারা জানতে পারেন মস্তিস্কে রক্তক্ষরণে সুলতানার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: বাবা-ছেলেকে ধর্ষণের অভিযোগ নির্যাতন: নেপথ্যে অন্যকিছু

র‌্যাব জানায় সুলতানার বিরুদ্ধে আর্থিক প্রতারণার একটি অভিযোগ পাওয়া যায়। তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ছিল। ব্যাংক স্টেটমেন্ট দেখে র‌্যাব অভিযোগের সত্যতা পায়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এদিকে একটি সূত্র একাত্তরকে জানিয়েছে, এক সচিবের সেল ফোনের সিম ক্লোন করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন জেসমিন। যদিও এই অভিযোগের সত্যতা একাত্তর যাচাই করতে পারেনি।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর