উত্তরা থেকে শ্রীলঙ্কান নাগরিকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১:৪৯ পিএম

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪) নামের এক শ্রীলংকান নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুড় পৌনে ৩টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় মৃতদেহ।

উত্তরা পুর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন মোঃ ইশতিয়াক জানান, উত্তরার ওই বাসায় গতবছরের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন সুজিওয়া। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যায়। গত ১৫ মার্চ তার বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ ঢাকায় তার কাছে বেড়াতে আসে।

এসআই আরো উল্লেখ করেন, আজ বেলা ১১টার দিকে মৃতের বন্ধু রুমের দরজা নক করে। কোন সাড়াশব্দ না পেয়ে নিজের রুমে চলে যায়। বেলা ১২টার দিকে আবার দরজা নক করে। সাড়া শব্দ না রুমের ভিতরে গিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেয়া হয়। 

এসআই আরো উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থজনিত কারনে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর