বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তা দেয়া হবে: তাপস

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০২:১১ পিএম

বঙ্গবাজারের আগুন ব্যবসায়ীদের উচ্ছেদ বা নাশকতার জন্য নয় মন্তব্য করে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, এটি দুর্ঘটনা, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবেন বলে জানিয়েছেন। 

বুধবার গোড়ানে উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তাপস।

তাপস বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সেখানে বহুতল মার্কেট নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে ভাবছে সিটি কর্পোরেশন। 

এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বিভিন্নস্থানে পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানা গেছে মঙ্গলবারই। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।

বুধবার সকালে বঙ্গবাজারের পূর্ব পাশে এনেক্সকো টাওয়ারের সামনে দেখা যায়- ফায়ার সার্ভিসের আলাদা দুইটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সোয়া ছয়টার দিকে রাজধানীর বঙ্গবাজারে আগুনের সূত্রপাত ঘটে, তখন সেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোটা মার্কেটে। বস্ত্র সামগ্রীর মার্কেট হওয়াতে আগুন ছড়িয়েছে খুব দ্রুত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা মার্কেটে। পুড়ে ছাই হয়ে যায় সেখানের হাজার হাজার দোকান, সেই সঙ্গে ছাই হয় হাজারো মানুষের রুটি রুজির একমাত্র উপায়।

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ দশ কোটি মার্কেট এবং আদর্শ মার্কেট; এই চারটি মার্কেট মিলেই মূলত রাজধানীর ফুলবাড়িয়ার এলাকার বঙ্গবাজার।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা কাজ করেছেন। বিমানবাহিনীর দুটি বেল-২১২ ও দুটি এমআই-১৭ হেলিকপ্টার পর্যবেক্ষণ মিশনও আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এ ছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সেখানে দায়িত্ব পালন করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে কোনো সংস্থা স্পষ্ট কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষে তারা এ ব্যাপারে মত দেবেন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর