বঙ্গবাজারে পুলিশের ওপর হামলার মামলায় ৩০০ আসামি, গ্রেপ্তার ৩

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ পিএম

বঙ্গবাজারে আগুনের সময় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে নাম অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভিডিও দেখে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বৃহস্পতিবার বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসরাফিল বাদি হয়ে এ মামলা করেন।

মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নি নির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। তাই পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে এই মামলা করা হয়েছে।

উপ-কমিশনার আরও জানান, ওই মামলায় তারা তিনজনকে গ্রেপ্তার করেছেন যাদের কেউ ব্যবসায়ী নন। এরা উৎসুক জনতা যারা হামলায় অংশ নিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।

কী কারণে কেন তারা হামলা চালিয়েছিল এবং তাদের সাথে আর কারা ছিল তা জানার জন্য ওই তিনজনের একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান উপ-কমিশনার।

মামলায় আসামি হিসেবে কারো নাম না থাকার কথা জানিয়ে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান কামাল জানান, ওই দিন ফায়ার সার্ভিস অধিদপ্তরে হামলা ছাড়াও পুলিশের ওপরও হামলা হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

মঙ্গলবার ভোরে বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস মিনিট দুইয়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেলেও বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ারসহ আরও কিছু ভবন

আরও পড়ুন: শনিবার থেকে বঙ্গবাজারে বসবে অস্থায়ী দোকান

ওইদিন বেলা সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিস সদরদপ্তরে উত্তেজিত জনতা ঢিল ছোড়ে এবং নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালায়। ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি এবং অধিদপ্তরের ভেতরে প্রবেশ করে ভবনেও ভাঙচুর করে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করে। পরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পরদিন বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হামলাকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর