আগুন ছড়ালো পুলিশ সদর দপ্তরে, সাময়িক বন্ধ ৯৯৯ সেবা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০১:৫০ পিএম

বঙ্গবাজারের ভয়াবহ আগুন পাশের পুলিশ সদর দপ্তরের সীমানাতেও পৌঁছে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর সেবা প্রদান। 

পুলিশ সদরদপ্তর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।’

বঙ্গবাজারের পেছনেই শুরু হয়েছে পুলিশ সদরদপ্তরের সীমানা। ওই সীমানার ভেতরে মূল কম্পাউন্ডের পশ্চিম পাশে একটি চারতলা ভবনের ওপরে চিলেকোঠা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় দুপুরের দিকে। এছাড়া ব্যারাক ভবনের তৃতীয় তলা থেকেও ধোঁয়া দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পুলিশ সদর দপ্তরের দেয়াল ঘেঁষা মহানগর শপিং কমপ্লেক্সেও। 

তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগে থেকেই পুলিশ সদরদপ্তরের ভেতরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছিল। ফলে বিপদ বড় হতে পারেনি।

মঙ্গলবার ভোরে দেশের অন্যতম বড় এই মার্কেটে আগুন লাগার পর ৬টা ১০টি মিনিটে খবর পায় দমকল কর্মীরা। একে একে তাদের সাথে যোগ দেয় সেনা, বিমান ও নৌ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় অবশেষে দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনে ওই এলাকার কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর