সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে বিক্ষোভ-ভাঙচুর

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১১:২৬ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বিকাল চারটায় সমিতির দুইটি হলরুমে ইফতার মাহফিলের আগে দুই পক্ষের আইনজীবীদের মুখোমুখি অবস্থান তৈরি হলে এ ঘটনা ঘটে। 

এসময় হল রুমে ব্যানার ছেঁড়া ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি (অ্যাডহক কমিটি) সমিতির ২ নম্বর হলরুমে তাদের ইফতারের ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাদের ব্যানার কেড়ে নেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে হলরুমে প্রবেশ করেন। এতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একপর্যায়ে চেয়ার-টেবিল-প্লেট ফেলা ও ভাঙচুর করা হয়। এরপর সমিতির ১ নম্বর হল রুমে দুই পক্ষের আইনজীবীরা প্রবেশ করেন। তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইফতার মাহফিলের চেয়ার-টেবিল তছনছ হয়ে যায়। এরপর বেলা সাড়ে চারটা থেকে থেমে থেমে দুপক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন।

image


ঘটনার বিষয়ে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) আহ্বায়ক মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্ট বারে যেটা হয়েছে, তা নিন্দনীয়। এ ঘটনা ঘটা উচিত হয়নি। আইনজীবীদের মধ্যে এটা হওয়া উচিত নয়। আমরা অ্যাডহক কমিটি কারও পক্ষে নই। আমরা চাই আগামী ১৪ থেকে ১৫ জুন সুপ্রিম কোর্ট বারে একটি সুষ্ঠু নির্বাচন করতে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: শনিবার থেকে বঙ্গবাজারে বসবে অস্থায়ী দোকান

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিজয়ী সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, বিএনপি সমর্থক আইনজীবীরা ভাঙচুর করেছে। তারপরও আমরা ইফতার মাহফিল করেছি। তাদের কারণে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা ইফতার মাহফিলে আসেননি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর